বিশেষ প্রতিনিধিঃ রাজধানির দক্ষিণ খান এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয় গত ১০ মার্চ আনোয়ার মডেল ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে। ক্রীড় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাহারা খাতুন -এম পি (প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,সাবেক সফল স্বরাষ্ট্র,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী),আলহাজ্ব মোফিজ উদ্দিন বেপারি,শ্রমীক লীগের দক্ষিণখান থানাধীন সাধারন সম্পাদক শানিন আহম্মেদ শাহিন,দক্ষিণখান থানাধীন মহিলা আওয়ামীলীগ নেত্রীসহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এস.এম তোফাজ্জল হোসেন (চেয়ারম্যান দক্ষিণখান আদর্শ ইউনিয়ন,বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর) । অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সকাল ১১ টায় শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষাথীরা মঞ্চে অভিনয় ও দেশের গানের সাথে নিত্যর মধ্য দিয়ে স্বাদীনতার চেতনাকে ফুটিয়ে তোলে। অতিথিবৃন্দরা আসতে বসে উপভোগ করেন এবং পরে প্রধান অতিথির বক্তব্য ও প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে মনোমুগ্ধ কর অনুষ্ঠানটি শেষ হয়।

