এমপি পুত্র আটক হোটেল থেকে নারী পুলিশ সদস্য

0
914

যশোর শহরের অভিজাত হোটেল সিটি প্লাজা থেকে নারী পুলিশসহ আটক হয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যর ছেলে শুভ। শুভর সঙ্গে আটক নারী পুলিশ সদস্য মণিরামপুর থানায় এএসআই সাবরিনা সুলতানা। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তাদের আটক

Advertisement

করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শুভর মা তন্দ্রা ভট্টাচার্য। জানা যায়, সোমবার দুপুরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (অপারেশন) শামসুদ্দোহা শহরের হাটখোলা রোডের হোটেল সিটি প্লাজায় অভিযান চালান পুলিশ। এসময় হোটেলের একটি কক্ষ থেকে শুভসহ ওই নারী পুলিশকে আটক করা হয় । সিটি প্লাজার ম্যানেজার শেখ সাইফুল ইসলাম জানান, পুলিশের নির্দেশনা অনুযায়ী হোটেল কক্ষে নারী থাকার বিষয়টি থানায় অবহিত করা হয়। এরপর থানার ওসি অপারেশন শামসুদ্দোহা কক্ষটি থেকে তাদের আটক করে নিয়ে যান।তবে ওসি হোটেল থেকে কাউকে আটকের কথা স্বীকার করেননি। এ ঘটনার পর পরই মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, হোটেল থেকে আটক ওই নারী মণিরামপুর থানার কর্মরত রয়েছেন। ওই নারী পুলিশ কর্মকর্তা পাসপোর্ট করার জন্য দুপুরে সিসি নিয়ে যশোর যান। তবে সেখানে কী হয়েছে তা তার জানা নেই। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার গণমা্যেমকে বলেন, একজন নারী পুলিশ কর্মকর্তা অফিস অর্ডার ছাড়া হোটেলে গিয়েছিলেন। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা খোঁজ নেয়া হচ্ছে। তবে এমপির ছেলে শুভকে আটক করা হয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শুভর মা তন্দ্রা ভট্টাচার্য সংবাদিকদের বলেন, তার ছেলে শুভ বাড়িতেই আছে। আর ওই পুলিশ সদস্য পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here