এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর বিরুদ্ধে অভিযোগ সম্ভুর আর্শিবাদপুষ্ট  সন্ত্রাসীদের মদদে  ঝর্ণা বেগম সর্ব হারা

0
535

স্টাফ রির্পোটার: স্বামী হত্যার বিচার, গুম  হওয়া সন্তান উদ্ধার, সম্পত্তি ফেরত পাবার দাবীতে ও এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর  নানাভাবে হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দুই মাসাধিক ধরে একাই আন্দোলন করে যাচ্ছেন ঝর্ণা বেগম। ব্যানারে বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর হয়রানী, দূর্ব্যাবহার, দূর্নীতির কথা উল্লেখ করেছেন। বিষয়টি সাপ্তাহিক অপরাধ বিচিত্রার দৃষ্টি গোচর হয়েছে।একজন বর্ষিয়ান পার্লামেন্টারিয়ানের নামে অভিযোগের কোন কাগজ পত্র বা ভিত্তি রয়েছে কিনা তা জানতে চাইলে  তার কাছে থাকা  মামলার নথি পত্র প্রদান করে।এমপি শম্ভু তাকে যে হয়রানী করেছেন তার বিস্তারিত বিবরন দিয়েছেন। এ বিষয়ে এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঝর্ণা বেগমকে চিনি না, কোন সময় সে আমার সাথে যোগাযোগও করে নি। ঝর্ণা বেগম বলেন, এমপির কথা সত্য নয়, আমি কয়েকবার নিজে স্বাক্ষাৎ করেছি, তিনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন।

Advertisement

এম পি ধীরেন্দ্র দেবনাথ সম্ভু ও তার ছেলের বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার, দখল, নির্যাতনের বহু অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার অনুসন্ধান চলমান রয়েছে। প্রমান্য ও বস্তুনিষ্ঠ অনুসন্ধান শেষে সে চিত্রসহ তুলে ধরা হবে পরবর্তী পর্ব সমূহে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here