এমটিবি এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34663

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34663, 'post_views_count', '0')

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি’র কর্মকর্তাবৃন্দ ও তাঁদের সংশ্লিষ্ট পরিবারের সদস্যবৃন্দ গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মাধ্যমে ইন্সুরেন্স কভারেজ ও সুবিধাদি গ্রহণ করতে পারবেন।

Advertisement

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার, এম এম মনিরুল আলম এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর চীফ প্যাট্রন, তপন চৌধুরী, পরিচালক, ডেভিড গ্রিফিথস, হেড অব গ্রুপ ইন্সুরেন্স, মোঃ আজিমুল হক, হেড অব ব্যাংকঅ্যাসুরেন্স, আহ্মেদ ইশতিয়াক মাহ্মুদ ও হেড অব মার্কেটিং এ্যান্ড কমিউনিকেশন্স, রুবাইয়াত সালেহিন, এবং এমটিবি’র পরিচালকবৃন্দ, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি ও মোঃ আব্দুল মালেক, এ্যাক্টিং হেড, গ্রুপ এইচ আর, মার্কাস সি. গমেজ এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here