এমটিবি’র তত্ত্বাবধানে জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পের জন্য ৩৮০ কোটি টাকার টার্ম ঋণ সুবিধার আয়োজন

0
556

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি প্রধান আয়োজক এবং অগ্রণী ব্যাংক লিমিটেড সহ-আয়োজক হিসেবে জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পের জন্য সিন্ডিকেশন চুক্তির আওতায় ৩৮০ কোটি টাকার টার্ম ঋণ সুবিধার আয়োজন করেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ১০-০২-১৯ তারিখে সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের উপস্থিতিতে টার্ম লোন চুড়ান্তকরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন নসরুল হামিদ, এমপি, মাননীয় প্রতিমণÍ্রী, জ্বালানি ও খনিজ সম্পদ মণ্Í্রণালয়, গণপ্রজাতণÍ্রী বাংলাদেশ সরকার। ড. জায়েদ বখ্ত, চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং মোঃ হেদায়েত উল্লাহ, চেয়ারম্যান, এমটিবি এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

Advertisement

এই অনুষ্ঠানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান, জাবেদ ইকবাল পাঠান ও ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আবদুর রাজ্জাক, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, মোহাম্মদ শামস্-উল ইসলাম, বিআইএফএফএল-এর নির্বাহী পরিচালক ও সিইও, এস এম ফরমানুল ইসলাম, সাবিনকো’র ব্যবস্থাপনা পরিচালক, কাজি শাইরুল হাসান, উত্তরা ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এস.এম. শামসুল আরেফিন, এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ খোরশেদ আলমসহ সংস্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোর ঊর্ধŸতন কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here