এভারেস্টের চূড়া থেকে সাড়ে আট টন আবর্জনা পরিষ্কার করেছে বেজিং

0
587

চূড়ায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে৷ আর এই কাজে নিযুক্ত ছিল ৩০ সদস্যের একটি দল৷ এই কাজে নিয়োজিত লোকেরা বলছেন, এভারেস্টের চূড়া থেকে আবর্জনা পরিষ্কার করা ভীষণ কষ্টসাধ্য। পরিসংখ্যান বলছে, তিব্বতের দিক থেকে ২০১৭ সালে এভারেস্টে আরোহন করেছিলেন ২০২ জন অভিযাত্রী।

Advertisement

নেপালের দিক থেকে এভারেস্টে উঠেছিলেন ৪৪৬ জন। অন্য দিক থেকেও সহস্রাধিক অভিযাত্রী এভারেস্টে উঠেছেন বা ওঠার চেষ্টা করেছেন। তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ফেলে আসার কারণেই এভারেস্ট চূড়ায় দূষণ ছড়িয়েছে। তিব্বতীয় প্রশাসন ২০১৫ সাল থেকে প্রত্যেক অভিযাত্রীকে ৮ কিলোগ্রাম আবর্জনা ফেরত আনার জন্য দুটি ব্যাগ দেয়। ২০১৪ সাল থেকে নেপাল সরকারও এই নীতি গ্রহণ করেছে। এর ফলে, দূষণের পরিমাণ কিছুটা কমেছে। এদিকে, এভারেস্টের পথে পরিবেশবান্ধব শৌচাগার নির্মানের বিষয়ে ঘোষণা দিয়েছে বেজিং।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here