এবার ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

0
710

নওগাঁর মান্দা উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এই মামলা করা হয়েছে। জানা গেছে, মান্দা উপজেলার একটি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়িতে একা ছিল। এসময় ওই এলাকার আব্দুল গফুরের ছেলে শাহিন আলম (২৬) অস্ত্রের মুখে

Advertisement

জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। ওই ছাত্রীর মা জানান, ঢাকায় চাকরিরত আমার মেজ মেয়ের বাসায় বেড়াতে যাওয়ায় ধর্ষক এ অপকর্ম করেছে। এ ঘটনায় মেয়ের বড় বোন ধর্ষকের বিরুদ্ধে আজ বুধবার সকাল ৮টার দিকে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, আসামি পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here