এবার জিতের নায়িকা রুক্মিণী, আসছে ‘বুমেরাং’

0
703

টালিউডের এই সময়ের ব্যস্ত নায়িকা রুক্মিণী মৈত্র। দেবের হাত ধরে তিনি রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন, তাদের দু’জনের মধ্যে প্রেম রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়। কারণ সব ছবিতেই রুক্মিণীর বিপরীতে দেবকে দেখা গেছে। তবে এবার জিৎ-এর সঙ্গে ‘বুমেরাং’ ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী মৈত্র। 

Advertisement

সম্প্রতি হয়ে গেল এই সিনেমার শুভ মহরত। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করলেন নায়ক-নায়িকা দু’জনেই। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সেই সঙ্গে দেবের হাত ছেড়ে জিতের হাত ধরায় খুশি রুক্মিণীর ভক্তরাও।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেবের থেকে জিৎয়ের সঙ্গেই ভালো মানায় রুক্মিণীকে। কারও মতে আবার, জিতের সঙ্গে নাকি দক্ষিণী নায়িকাকে বেশি মানাত। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। ছবিতে দেখা যাবে দেবচন্দ্রিমাকেও। দেবচন্দ্রিমার বিপরীতে থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here