এবার চট্টগ্রামে সুতার কারখানায় আগুন

0
629

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় মডার্ন পলি নামে একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শাহ আমানত সেতুর পাশে মইজ্জ্যারটেকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার স্টেশনের কন্ট্রোল অফিস জানায়, ‘দুপুর ১২টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ নওশার (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here