এক হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

0
963

এক হাজার পিস ইয়াবাসহ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- বাহেরচর গ্রামের লালন মাতব্বরের স্ত্রী মাহিনুর বেগম(৩০) ও ছেলে হাসান রাব্বি(১৮)।

Advertisement

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করে রাঙ্গাবালী থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিলন কৃষ্ণ মিত্রের নেতৃত্বে রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল কোড়ালীয়া লঞ্চঘাটে তল্লাশি চালায়। এসময় মা-ছেলের ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here