এক মা একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন

0
807

লক্ষ্মীপুরে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নাজমা আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে ৭ সন্তান প্রসব করেছেন। এর মধ্যে ৪টি মেয়ে ও ৩টি ছেলে। এক মা একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ১৮ বছর বয়সী এই মাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি।

Advertisement

তিনি এই ৭ সন্তানের জন্ম দিয়েছেন প্রাকৃতিক উপায়ে। এ খবর শহরে জড়িয়ে পড়লে স্থানীয় জনতা হাসপাতালে এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে।

জানা গেছে, একই সঙ্গে পৃথিবীর আলো দেখা এই নবজাতকের মা সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে লক্ষ্মীপুরে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। গৃহবধূ নাজমা আক্তার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কৃষক রাজু আহমদের স্ত্রী।

হাসপাতাল সূত্রে ও নবজাতদের স্বজনরা জানান, শক্রবার বিকেলে গৃহবধূ নাজমা আক্তারের প্রসব ব্যথা উঠলে শহরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১০টার সময় কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই ৪টি মেয়ে ও ৩টি ছেলে প্রসব করেন।

সিটি হসপিটালের প্রোপ্রাইটর ডাক্তার রাকিবুল আহসান জানান, ৫ মাস অন্ত:স্বত্ত্বা কারণে জন্মের ২ ঘণ্টার মধ্যে নবজাতক শিশুরা মারা যায়, তবে তাদের মা সুস্থ আছেন।

হাসপাতালটির এক চিকিৎসক সাংবাদিকদের সাত নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here