এক গৃহবধু ধর্ষণের শিকার

0
700

কিশোরগঞ্জের তাড়াইলে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকারীদের গ্রেফতার করেছে তাড়াইল থানার পুলিশ। তাড়াইল থানা সূত্রে জানা গেছে,  মঙ্গলবার (৯জুলাই) সন্ধ্যা পর উপজেলার দামিহা  ইউনিয়নের কাজলা গ্রামের সঞ্জু মিয়ার স্ত্রী (৩০) স্বামীর বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছিলেন পার্শ্ববর্তী  দিগদাইড় ইউনিয়নের জটারকান্দা গ্রামে।

Advertisement

একই ইউনিয়নরে বৌশার বাজার নামক স্থান থেকে কল্লা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র হাবিব মিয়া উরুফে হাবিব (৩০), ভাদেড়া গ্রামের মৃত কালীমহন চন্দ্র বর্মনের পুত্র বাবুল চন্দ্র বর্মন (৩২), হাত কাজলা গ্রামের মতি মেম্বারের পুত্র মো.রনি (২৮) ওই গৃহবধুকে অপহরণ করে পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দিগারকল্লা গ্রামের ফুল হরিয়া বিলের আঞ্জুমুন্সীর ফিসারীর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর একই স্থানে ধর্ষিতাকে ফেলে রেখে হুমকি দিয়ে পালিয়ে যায়।

ওই স্থান থেকে গৃহবধূ বাপের বাড়ি জটারকান্দা যাওয়ার পথে নিজ বড় ভাইয়ের সাথে দেখা হলে ঘটনার সব কিছু খুলে বলে। বৌশের বাজারের লোকজনের সহযোগিতায় ধর্ষিতার বড় ভাই সুজন মিয়া ধর্ষকদের আটক করে তাড়াইল থানায় খবর দেয়।

খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা৩০ মিনিটের দিকে ধর্ষকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ধর্ষিতার বড় ভাই সুজন মিয়া বুধবার (১০ জুলা) সকালে বাদী হয়ে ধর্ষকদের বিরুদ্ধে  ৭/৯-৩/৩০ ধারায় তাড়াইল থানায় একটি মামলা করেন। মামলা নং ০১।

এব্যাপারে কথা হলে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর বুধবার দুপুরে ধর্ষণকারীদেরকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ধর্ষিতার মেডিকেল চেকআপ  করার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here