গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক মিষ্টির দোকানের দইয়ের ভাড়ে এক কেজির স্থলে পাওয়া গেছে ৫৬৫ গ্রাম। বাকি ৪৩৫ গ্রামই চুরি। অভিনব এই দই চুরির ঘটনা দীর্ঘদিন করে যাচ্ছিল জেলা শহরের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের মিষ্টির দোকান।
সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে আট হাজার টাকা এবং মেসার্স সুরভিত স্টোরকে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
সহকারী পরিচালক শামীম বলেন, সচেতনতা বৃদ্ধি করতে এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং সদর থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

