আর আপনি নিজে নিয়ম মেনে চলা মুসলিম বিয়ে করবেন এমন একজন কে যে নিজেও নিয়ম মেনে চলা মুসলিম এইটাকে বলে আল্লাহর জন্য ভালোবাসা।
আল্লাহর জন্য ভালোবাসা শুরু হয় বিয়ের পর থেকে। নিয়ম মেনে চলা মুসলিম সাথের কারিন জীন কে উপলব্ধি করতে পারে। প্রতি মুহূর্ত তাকে হারিয়ে নিজেকে ইসলামের শান্তি আর পবিত্রতার ভিতর রাখতে পারে। তারা কোনো অবস্থাতেই ঝগড়া করবে না। কারন তারা বিশ্বাস করে ঝগড়া আল্লাহ অপছন্দ করে আর শয়তান পছন্দ করে। নিয়ম মেনে চলা দম্পতি এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত একে অপরকে ভালোবেসে যাবে। দীনদার দম্পতি পরকালেও একি জান্নাতে থাকবে। তারা প্রথম দেখায় একে অপরের দিকে টানা ৪০ বছর তাকিয়ে থাকবে।
আর তথাকথিত প্রেমের পরিনতি বিয়ে পর্যন্ত না গড়ালে শয়তান প্রেমের কথা মনে করিয়ে স্ট্রেসে রাখবে। সে পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রনে থাকবে। মাদকাসক্ত হয়ে যাবে বা আত্মহত্যা করবে। যেইসব কাজ করলে জাহান্নামে যাবে বলা হয়েছে তা শয়তান তখন সহজেই করাতে পারবে। আমার এলাকাতেই একজন সুন্দরী মেয়ের ছলনার স্বীকার হয়ে মাদকাসক্ত হয়েছে। ওই মেয়ে অন্য একজন কে বিয়ে করেছে ওই মেয়ে ঠিকি চাকরি করে বাবা মাকে সাহায্য করে। ওন্যদিকে ওই ছেলে মাদকাসক্ত হয়ে এখন পরিবারের বোঝা। অথচ সে পরিবারের বড় ছেলে।
তথাকথিত প্রেমের পরিনতি বিয়ে হলেও তারা ইসলামের কাছে নিজের ইচ্ছে কে আত্মসমর্পণ না করার জন্য কখনো সাথের কারিন জীন কে উপলব্ধি করতে পারবে না। কিন্তু পুরোপুরি কারিন জীনের নিয়ন্ত্রনে থাকবে। শয়তান বিভিন্ন কিছু নিয়ে সন্দেহ অবিশ্বাস ঝগড়াঝাঁটি এইসব সবসময় লাগিয়ে রাখবে।

