এই সেই ঘর ভিতরে নামাজ খানা বাহিরে ঘর

0
1128

নেত্রকোণা সংবাদ দাতা ঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া গ্রামের মৃত হাফেজ আঃ রহমানের স্ত্রী খোদেজা আক্তার দীর্ঘদিন যাবৎ ঢাকায় থাকেন। কিন্তু ছেলে ও মেয়েদের নিয়া একসময় দরিদ্র সীমার নিচে বসবাস করত। কিন্তু হঠাৎ করে আঙ্গুল ফোলে কলাগাছ কিভাবে হলো? মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি নিজেকে মাদ্রাসার শিক্ষিকা হিসাবে দাবি করেন। এলাকাসূত্রে জানাযায় তিনি মাদ্রাসা বা প্রাথমিক বিদ্যালয়েও কোন লেখাপড়া করেন নাই। এই বাড়ীটি ছাড়াও আরও জানা যাই যে, তার ঢাকা শহরে আরও বাড়ী এবং ফ্ল্যাট রয়েছে। তার স্বামীর মৃত্যুর পর রাতারাতি এত অর্থ সম্পদের মালিক কিভাবে হলেন তা মোবাইলে জানতে চাইলে তিনি সংযোগটি বিছিন্ন করে ফোনটি বন্ধ করে রাখেন। উল্লেখ্য যে, এই ঘরের ভিতরে নামাজ পড়ার কাতার কড়ানো ও সকল প্রকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এখানে কাউকে নামাজ পড়তে দেখা যায় নাই যা রহস্য জনক। তাই এলাকাবাসীর মনে সন্ধহ যে, কেন এতটাকা খরচ করে কি উদ্দেশ্য এই ঘর খানা নির্মান করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here