পরনারীর ক্ষেত্রে দৃষ্টি সংযত রাখা নিরপাদ দূরত্ব বজায় রাখা, প্রতি মুহূর্ত নামাজ জিকির আমলের ভিতর থাকা সহজ করে দিবে। শয়তান চাইবে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন, মেয়েদের কামনার দৃষ্টিতে দেখেন,
সারাদিন অশ্লীল চিন্তার ভিতর নিজেকে ডুবিয়ে রেখে বারবার হস্তমৈথুন করে বিশেষ অঙ্গের স্বাভাবিকতা হারিয়ে ফেলেন, সারাদিন অপবিত্র থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুপোযোগী থাকেন, জেনা করার ইচ্ছা লালন করেন। আর বিভিন্ন কিছু ভেবে স্ট্রেসে থাকেন। শয়তান আপনার থেকে শান্তি আর পবিত্রতা কেরে নিতে চাইবে। আপনি মোহাম্মদ সাঃ কে আদর্শ মেনে প্রতি মুহূর্ত আল্লাহর জন্য বেঁচে থাকতে পারলে প্রতি মুহূর্ত মানসিক শান্তিতে থাকতে পারবেন, পবিত্র থাকতে পারবেন, বেঁচে থাকার মানে উপলব্ধি করতে পারবেন, আপনার শরীর মন সবসময় ভালো থাকবে, শয়তানের সকল ধোকা বুঝতে পারবেন। আর ইসলামের কাছে নিজের ইচ্ছে কে আত্মসমর্পণ না করে একজন শয়তানের ধোকায় যখন স্ট্রেসে থাকে আর অশ্লীলতার ভিতর নিজেকে ডুবিয়ে রাখে তখন সে তার নিজেরি ইহকালিন আর পরকালিন ক্ষতি করতে থাকে। নিজেকে পরিবর্তন না করতে পারলে সে কখনো শয়তানের ধোকা বুঝবে না এভাবেই সে মৃত্যুর আগ পর্যন্ত পাপের ভিতর থাকবে। সে নিজেও অশান্তিতে থাকবে তার দ্বারা অন্য সবাই অশান্তি পাবে। আর যে ইসলামের কাছে নিজের ইচ্ছে কে আত্মসমর্পণ করে সে নিজে প্রতি মুহূর্ত মানসিক শান্তিতে থাকে আর সে আল্লাহর সন্তুষ্টির জন্য আপন পর সবার হক আদায় করে। তার দ্বারা ঘরের মানুষ বাহিরের মানুষ সবাই শান্তি পায়।

