এইড নার্সিং ওয়েলফেয়ার প্রজেক্ট এর উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন

0
1409

অপরাধ বিচিত্রা ডেস্ক ঃ
মহান বিজয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর এইড নার্সিং ওয়েলফেয়ার প্রজেক্ট কার্যালয় যমুনা গেট সংলগ্ন পঞ্চবটি ফতুল্লা এইড নার্সিং ওয়েলফেয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠান উদ্যাপন হয়। এইড নার্সিং ওয়েলফেয়ার প্রজেক্ট এর চেয়ারম্যান এস এম মোরশেদ এর সভাপতিত্বে ও প্রজেক্ট পরিচালক এম আর ক্যানন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইড নার্সিং ওয়েলফেয়ার প্রজেক্ট এর প্রধান উপদেষ্টা রাফিউল হাকিম মোহাম্মদ মহিউদ্দিন, উপদেষ্টা এম আর

Advertisement

mg-63

দিপু, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মিসেস মোরশেদ, সাংবাদিক আতাউর রহমান আতা এবং এইড নার্সিং ওয়েলফেয়ার প্রজেক্ট এর সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রাফিউল হাকিম মোহাম্মদ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন. এইড নার্সদেরকে আরো দক্ষ, পারদর্শী ও সচেতন হতে হবে। আমাদের দেশে সাধারণ মানুষ চিকিৎসা সম্পর্কে অসচেতন, সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসায় সচেতনতার জন্য শিক্ষা ব্যবস্থায় চিকিৎসা সংক্রান্ত সিলেবাস প্রনয়ন করা যায় কিনা মাননীয় শিক্ষা মন্ত্রী যেন বিবেচনা করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, জঙ্গী ও ভেজাল মুক্ত বাংলাদেশ, নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে সকল এইড নার্সদের সোচ্চার হওয়ার

mg-64

আহ্বান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা পর্ব শেষ করেন। আলোচনা পর্ব শেষে এইড নার্স সদস্যরা বিজয়ের ৪৫ বৎসরের আনন্দ উৎসব করে বিভিন্ন খেলাধুলা ও কুইজ প্রতিযোগীতায় অংশ নেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রজেক্টের প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান ও উপস্থিত অতিথীবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here