মাজহারুল ইসলামঃ বকেয়া আদায়ের নামে রৌমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বাবদ ৩০০ টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। প্রেতি বছরই এ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায় করার বিষয়টি নিয়ে অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে। জানা যায়-এ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় বিএম শাখায় মোট ৩৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। শনিবার (১৮ মার্চ) সকাল থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হলে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র উত্তোলনে শিক্ষার্থিরা প্রতিষ্ঠানে এলে প্রতেকের নিকট হতে ৩০০শ টাকা নিয়ে প্রবেশপত্র প্রদান করেন। এব্যাপারে ওই কলেজর অধ্যক্ষ হুমায়ুন কবিরকে ‘কেন্দ্র ফি’র নামে টাকা আদায়ের বিষয় জানতে চাইলে তিনি সুকৌশলে পাশ কাটিয়ে পরীক্ষার্থীদের বকেয়া টাকা আদায় করা হচ্ছে মর্মে রশিদে উল্লেখ করেন। এছাড়াও প্রতি বছর এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের নম্বরপত্র ও সনদপত্র উত্তোলনেও ৩০০ থেকে ৩৫০ টাকা করে আদায় করা হয়। হিসাব অনুযায়ী ৩৮১জন শিক্ষার্থির নিকট হতে হাতিয়ে নিচ্ছে প্রায় ১লাখ ১৪ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানান-কলেজের সকল বকেয়া পরিশোধ করে ফরম পূরণ করলেও প্রবেশপত্র বাবদ কেন টাকা রাখা হচ্ছে তারা তা জানেন না। প্রবেশপত্র না পেলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, তাই তারা ৩০০ টাকা দিয়ে প্রবেশপত্র উত্তোলন করতে বাধ্য হচ্ছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহালম পারভেস জানান-প্রবেশপত্র বাবদ কোনো অর্থ আদায়ের নিয়ম নেই। এমনটি হয়ে থাকলে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
