ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের শাহাদাৎ বার্ষিকী

0
487

আজ ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকালে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম. এ. ভাসানীর সভাপতিত্বে ন্যাপ ভাসানী, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি ও বেঙ্গল কৃষক সমিতির যৌথ উদ্যোগে ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কার্যালয় শিশু কল্যাণ পরিষদ (৪র্থ তলা), ২২/১, তোপখানা রোড, ঢাকায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।সভায় বঙ্গদ্বীপ এম. এ. ভাসানী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার কর্মসূচির আলোকে অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে আজকে সবচেয়ে প্রয়োজন শহীদ আসাদের আজন্ম লালিত অসাম্প্রদায়িক ও কৃষক—শ্রমিক মুক্তির রাজনীতি। সর্বজনীন রেশনিং ব্যবস্থা ও শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০,০০০ (বিশ হাজার) টাকা করার তিনি দাবি করেন।

Advertisement

অন্যান্য বক্তারা বলেন, বাংলার কৃষক ও শ্রমিক সমাজের মুক্তি আন্দোলনের অগ্রপথিক শহীদ আসাদ। এখনো বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। সরকারের কাছে তাদের দাবি কৃষি অর্থনীতি ও কৃষকের উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। এই লক্ষ্যে কৃষিখাতে ভতুর্কি বাড়ানো ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের অর্থপূর্ণ উদ্যোগের দাবি জানানো হয়।

বেঙ্গল কৃষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মাসুমের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল, দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান গোলাম মোর্শেদ হাওলাদার, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, বগুড়া জেলা ন্যাপ ভাসানীর সভাপতি মোঃ নাসুম আহমেদ প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here