উৎকোচ নেয়ার সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আটক

0
532

জমির খাজনা গ্রহণের জন্য ১৩ হাজার টাকা উৎকোচ নেয়ার সময় বগুড়ার গাবতলীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল হান্নানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম।

Advertisement

রোববার বিকেলে উপজেলার নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, জমির খাজনা বাবদ ১৪৩ টাকা ফি জমা নেয়ার জন্য ১৩ হাজার টাকা উৎকোচ চেয়েছিলেন আবদুল হান্নান। ভূক্তভোগী জমির মালিক দুর্নীতি দমন কমিশন-দুদকের হটলাইনে বিষয়টি জানালে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা রোববার ওই ভূমি অফিসে অভিযান চালান।

এসময় উৎকোচের ১৩ হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা আবদুল হান্নানকে আটক করেন তারা। আটক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মনিরুজ্জামান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here