হেফাজতের তান্ডবের ঘটনায় জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান আটক

0
414
নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের হরতালে ব্যাপক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদ ও সোনারগাঁয়ে মামুনুল হক কান্ডের ঘটনায় মামলায় সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রব সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াতে ইসলামীর সদস্য মো. জনিকেও গ্রেপ্তার করা হয়। অপরদিকে   নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল ইস্যুকে কেন্দ্র করে হেফাজতের সহিংসতায় ভাংচুর অগ্নিসংযােগের ঘটনায় মামলার আসামী উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রবকে সােমবার সকাল সাড়ে ১১ টায় শম্ভুপুরা ইউপি কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করে।   সােনারগাঁ থানার সেকেন্ড অফিসার ইয়ায়ুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান , নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – খ ) শেখ বিল্লাল হােসেনের নেতৃত্বে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাথরুমে লুকালে সেখান থেকেই হেফাজতের সহিংসতার মামলার আসামী সােনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।   উল্লেখ্য, গত ৩ রা এপ্রিল নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে রয়েল রিসাের্টপ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীসহ আবরুদ্ধ হয় । এ ঘটনায় তার অনরসারীরা রয়েল রিসাের্ট , উপজেলা আওয়ামীলীগ অফিস ও যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর সাংবাদিকের উপর হামলা ও মহাসড়কে অগ্নিসংযােগ করে নাশকতা চলায়। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫ টি মামলা দায়ের করেন । মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয় । এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৪ জনকে গ্রেফতার করেছেন বলে জানা যায়।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here