উল্টো পথে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দিল বাণিজ্যমন্ত্রীর গাড়ি

0
649

দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে দিল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি। উল্টো পথে যাওয়ার সময় বুধবার দুপুরে শাহবাগের কাছে আটকে পড়েন তিনি। অর্থ এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সচিবালয় থেকে বাড়িতে ফেরার পথে পৌনে ২টার দিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে গত কয়েক দিনের মতো এদিনও সেখানে অবস্থান নিয়ে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Advertisement

তারা বিভিন্ন গাড়ির লাইসেন্স পরীক্ষা করে না পেলে গাড়ি আটকে দিচ্ছিল এবং চাবি নিয়ে যাচ্ছিল। এ সময় মন্ত্রীর গাড়ি দেখে তা আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তারা গাড়ি ছেড়ে দেয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা স্লোগান দেয় আইন সবার জন্য সমান। ঊনসত্তরের ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীর মুতু্যুর জন্য দোষিদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে-উই ওয়ান্ট জাস্টিস। তখন বাণিজ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় আমি নিজেও কষ্ট পেয়েছি। দুটি কোমলমতি ছাত্রছাত্রীর এই মৃত্যু মেনে নেয়া যায় না। তারা যে আবেগের প্রকাশ ঘটিয়েছে এটি সঠিক। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ইতোমধ্যে সরকার এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত চালক ও হেলপারদের গ্রেফতার করা হয়েছে। পরে বাণিজ্যমন্ত্রী ও তার নিরাপত্তায় থাকা পুলিশ গাড়ি ঘুরিয়ে শাহবাগের দিকে ফিরে যায়।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here