লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে নাকি উন্নয়ন করে ভাসায়ে ফেলতেছে। বাংলাদেশের নাম নাকি পৃথিবীতে হেব্বি মর্যাদা পায়। বিদেশের কাছে বাংলাদেশ মানে একটা উচ্ছন্নে যাওয়া হতভাগ্য জনতার দেশ, যেখানে মানবাধিকার নাই, গণতন্ত্র নাই, মানুষের মর্যাদা নাই, শিক্ষা নাই। যেই দেশে আছে লুটপাট, ভয়াবহ মানবাধিকার লংঘন।
যে দেশের মানুষকে পিটিয়ে ঠাণ্ডা রাখা হয়। এসব কথা তিনি তার ফেসবুকে লেখেছেন। তার এই ছোট্ট স্ট্যাটাসের পর অনেকেই কমেন্টস করেছেন।
কোরবান আলী লিখেছেন, এদেশের অভাব শব্দই নাই।
মিঠু নাথ বলছেন, এসব দেখলে রাগে শরীরের রক্ত গরম হয়ে যায়। কোথাই আছি আমরা একনায়কতন্ত্রের ভূমিতে?
আহমেদ মাসুম মনে করেন, আমাদের আরেকটা যুদ্ধ প্রয়োজন।

