উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক মাহফুজউল্লাহকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35492

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35492, 'post_views_count', '0')

0

উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক মাহফুজউল্লাহকে রাতে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

 

সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রায় ১০ দিন ধরে চিকিৎসাধীন থেকেও অবস্থার উন্নতি না হওয়া মাহফুজউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বুধবার (১০ এপ্রিল) রাত ১১টায় এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে। এদিকে সাংবাদিক মাহফুজউল্লাহর চিকিৎসার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু, ডা. এজেএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খোঁজ খবর রাখছেন বলে শায়রুল কবির জানান। সাংবাদিক মাহফুজউল্লাহ ছাত্রজীবনে ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খ-কালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here