১৭ জুলাই, ২০১৭ ঃ
উনসত্তরের গণঅভ্যত্থানের শহীদ মতিউর রহমানের বাবার আজাহার আলী মল্লিক আজ উত্তরায় একটি হাসপাতালে বার্ধক্ষ্য জনিত কারনে মৃত্যু বরণ করেছেন(ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুতে উনসত্তরের গণঅভ্যত্থানের নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উনসত্তরের গণঅভ্যত্থানের সময় মতিউর রহমান পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউটের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে সে দিন তিনি মিছিলে অংশ নিয়েছিলেন এবং পুলিশের গুলিতে শহীদ হন। সে সময় মতিউরের লাশের পাশে দাঁড়িয়ে তার বাবা আজাহার আলী মল্লিক জনতার উদ্দেশ্যে বলেছিলেন “ আমার ছেলে শহীদ হয়েছে-দুঃখ নেই, শহীদের রক্ত যেন বৃথা না যায়”। মতিউর রহমানের রক্ত বৃথা যায়নি। সেই গণঅঅভ্যত্থানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে।
মতিউরের বাবা আজাহার আলী মল্লিক দীর্ঘদিন বার্ধক্ষ্য জনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর পেয়েই উনসত্তরের গণঅভ্যত্থানের নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হাসপাতালে ছুটে যান, খোজ কবর নেন। উপস্থিত পরিবারের সদস্যদের শান্তনা দেন।
