রাজধানীর উত্তরায়যারা মৌজা ফ্যাক্টরীর মালিকের কাছে টাকা চাইতে গেলে তার বৈধ অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন রিপনকে।
এই কুখ্যাত সন্ত্রাসীরনাম জসিমউদ্দীনখাঁন, পিতা- আসমান আলী খাঁন, পিরোজপুর জেলার অধিবাসী বলে জানা যায়।তার অস্থায়ীঅফিস ঠিকানা বাড়ী # ২২, রোড # ১৪, সেক্টর # ০৪, উত্তরা, ঢাকা। তার সাথে দীর্ঘ দিন লেনদেন করতেন রিপন। পরবর্তীতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওনা টাকা চাইতে গেলে তার ব্যবহারিত বৈধ অস্ত্র ঠেকিয়ে এক পর্যায়ে রিপনকে শেষ করা প্রক্রিয়া করেন জসিম ও তারসন্ত্রাসী বাহিনী।তাহলে কী টাকা চাওয়া হলতারঅপরাধ।
শুধু রিপন নয় তার মতই অনেকেই তার কাছ থেকে টাকা পায় তার অস্ত্র ভয়ে কেউ চাইতে পারেনা। চাইতে গেলে জানে মেরে ফেলবো বলে হুমকিদিয়ে থাকে তার ক্যাডার বাহিনী। উত্তরপূর্ব থানা জসিম বাহিনী বেপরোয়া হয়ে পড়েছে। অস্ত্রবাজ সন্ত্রাসী জসিম এখন ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে থাকেন।তার অস্ত্র মুখে সম্মুখীন হয়ে পড়ে রিপন। রিপন গত ১৫/০২/২০১৮ ইং তারিখ জীবনের নিরাপত্তার জন্য উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং ৭০৩। যা এখনো তদন্তধীন আছে।
তদন্ত কর্মকর্তার সাথে জানতে চাইলে, তিনি সাপ্তাহিক অপরাধ বিচিত্রা কে জানান, আমরা তার সাথে ফোনে যোগাযোগ করছি। সে শীঘ্রই দেখা করবে বলে ও তার ব্যবসায়িক ব্যস্ততার কারণে আসতে পারেননি। এ ব্যাপারে তার মুঠোফোনে ১০:০৪ মিনিট জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
তার বৈধ অস্ত্র আইনের আওতায় এনে লাইসেন্স বাতিল করা হোক।

