উত্তরায় ফুটপাত হর্কাদের ওপর চলছে নিরব চাঁদাবাজি এ চাঁদা নিয়ন্ত্রক ওলি

0
576

বিশেষ প্রতিবেদনঃ রাজধানির উত্তর সিটিকরর্পোরেশনের অধিন উত্তরার প্রানকেন্দ্র উত্তরা-৯ নং সেক্টরে অবস্থিত আধুনিক মেডিকেলের (বাংলাদেশ মেডিকেল নামে পরিচিত) সামনে দেখা যায় রাস্তার দু’পাশ ফুটপাত দখল করে রেখে সারি বদ্ধভাবে সাজাননো প্রায় ১০০ উপরে দোকান। ঐ ফুটপাত দখল করে ভ্যানে পসরা সাজানো বিক্রেতার নিকট থেকে প্রতিদিন প্রতিটা ভ্যান থেকে ৪০০ টাকা করে চাঁদা ওঠে। আর সে চাঁদা তোলে ওলি(৪২)। সুত্রে জানতে পারাযায় এই ওলির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। সে দীর্ঘ দিন ধরে এই চাঁদার টাকা উঠিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ফুটপাত দখল করে ভ্যানে পসরা বিক্রেতা কয়েক হর্কারা বলে বেচা-বিক্রি হোক আর নাই হোক প্রতিদিন ওলি ভাইকে ৪০০ টাকা করে দিতে হবে তা না হলে এখানে ফুটপাতে ব্যবসা করা যাবে। এ চাঁদার টাকা কখনো ওলির লোক দিয়ে আবার কখনো ওলি নিজেই গ্রহন করে। তাকে কেউ কোন এ বিষয়ে প্রশ্ন করলেই ওলি বলেন আমার সাথে উত্তরা পশ্চিম থানার পুলিশ,সাংবাদিক(হলুদ) আছে তাদেরকে ম্যানেজ করেই করি কেউ কিছু করতে পারবে না।

Advertisement

এদিকে আধুনিক ম্যাডিকেল হাসপাতালের দু’পাশে এ ধরনের ভ্যানে হর্কাসদের ফুটপাত দখল করে ব্যবসার কারনে হাসপাতালে রুগীদে অভিভাবক ও পথচারিদের চলাচলের বাঁধার সৃষ্টি হচ্ছে বলে কয়েকজন পথচারি জানান। ফুটপাত দখলের কারণে এর আশপাশে বখাটেদের আনাগোনা আড্ডাও দেখাযায় যার কারনে স্কুল-কলেজের মেয়েরা,অফিসগামি মহিলারা নিরবে হয়রানির শিকার হচ্ছে। শুধু তাই নয় তথ্য নিয়ে জানতে পারাযায় ফুটপাত দখল করে ব্যবসার কারনে এ ধরনের বখাটেরা শুধু মেয়েদের উৎপাত বা নির্যাতন করেই খ্যান্তো নয় অফিস ছুটির পরে আগত ব্যক্তিদের এই বখাটেরা ডাক দিয়ে পাশে অন্ধকারে নিয়ে যেয়ে অস্ত্রের মুখে চালায় ছিনতাইয়ের মত কর্মকান্ড। এরা শুধু রাতের অন্ধকারে নিরবে নয় দিনের বেলায়ও ছিনতাই করতে দিধাবোধ করেনা বলে এলাকার কিছু লোক জানায়। এবং তারা ছিনতাই করার সময় একথাও বলে যদি পুলিশকে জানানোর চেষ্ঠ করেন এর ফলাফল ভালো হবেনা বলে শাষায়। এই যদি রাজধানির উত্তরের আইন শৃঙ্খলার অবস্থা হয় তাহলে সাধারন মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে আর কার কাছেই চাইবে বিচর ? কোথায় আছে আমাদের সুশিল সমাজ। এ ধরনে নিরব চাঁদাবাজি আর নারীদের নির্যাতন বন্ধের জন্য প্রশাষনের দৃষ্টি বিশেষ ভাবে আশাকরে বর্তমান এ সমাজের সাধারন মানুষ এবং সেই সাথে এ ধরনের ঘৃনিত কাজের সঙ্গে জড়িতোদের শাস্তির দাবি করে উত্তরা পশ্চিমথানাধীন এলাকাবাসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here