ষ্টাফ রিপোর্টারঃ গত কাল দুপুর ২.৩০ ঘটিকায় অপরাধ বিচিত্রার নগর প্রতিনিধি আব্দুল বাশির ব্যবসায়ীক কাজে রিক্সা করে উত্তরা ১২ নম্বর সড়কে লাভলিন হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলেন তৎক্ষণাৎ পিছন থেকে মটর সাইকেল যোগে দুইজন ছিনতাই কারী তার সাথে থাকা হ্যান্ড ব্যাগটি ছো মেরে নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি উত্তরা পশ্চিম থানায় অবহিত করলে কর্তব্য রত ডিউটি অফিসার এস আই আরীফের সহযোগিতায় লাভলীন হোটেলের তিন বিল্ডিং আগে থাই গ্লাসের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করা কিছুটা অস্পষ্ট হলেও পরবর্তীতে ১৩ নং সেক্টরের ১৩ নম্বর রোডের ৮৩ নম্বর বাসার সি সি টিভির ফুটেজে দেখা যায় হেলমেট পড়া দুজন মটর সাইকেল আরোহী ব্যাগটি ছো মেরে নিয়ে যায়। মটর সাইকেলের পিছনে জুম করে দেখা যায় নাম্বার প্লেটে কোনো নাম্বার নেই।

পরবর্তীতে থানায় একটি অভিযোগ দায়ের করার জন্য অভিযোগে উল্লেখ করা হয় আব্দুল বাশিরের ব্যাগে একটি এন্ড্রয়েড রেডমি- ১০ ফোন যার মূল্য ১৮০০০/ টাকা,একটি আকুলাইফ থেরাপি মেসিন যার মূল্য ৯০,০০০/ টাকা, ইসলামী ব্যাংকের দুটি এটিএম কার্ড ও অফিসিয়াল অনেক কাগজপত্র ছিল।

এ ব্যাপারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার এস আই আরীফ বলেন, আমরা বিষয়টি দেখছি। ছিনতাইকারীদের ধরতে পারলে আমার সাথে হাতে যত ধারা আছে সবগুলো ধারা প্রয়োগ করব। আমি ভূক্তভোগি আব্দুল বাশিরকে অনলাইনে একটি জিডি করতে বলেছি।
এলাকায় ঘুরে জানাযায়, গত কয়েক দিনে একই লোক একই এলাকায় তিন/ চারটি ঘটনা ঘটেছে। পুলিশ কোনো প্রকার পদক্ষেপ গ্ৰহণ করেনি। পুলিশের বক্তব্য হলো থানায় এসে কেউ কোনো প্রকার অভিযোগ করেনি।
এলাকার জণগন এখন আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছে। পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রইল ভুক্তভোগী আব্দুল বাশির।

