হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: হুযূর (সা:) ইরশাদ করেছেন: ছাগল রাখার ঘরে নামায পড়তে পার তবে উট রাখার স্থানে সালাত আদায় করবে না। হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণনা পরস্পরায় হযরত আবূ কুরাইব (র:) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৪৮-৩৪৯)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

