উজিরপুর বন্দর কমিটির উদ্যোগে অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

0
1344

উজিরপুর প্রতিনিধি ঃ  বরিশালের উজিরপুর বন্দর কমিটির উদ্যোগে অবৈধ বাজার ও দোকানপাটর উচ্ছেদের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বেলা ১১ টায় উজিরপুর বন্দরের কয়েক শতাধিক ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে শেষ করে। পরে মেজর.এম.এ জলিল স্মৃতিফলকের সামনে বন্দর কমিটির সভাপিত সামছুল হক সিকদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম.জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন বালী, তাপস রায়, আজাদ সিকদার, কাউন্সিলর রিপন মোল¬া প্রমুখ। এ সময় বক্তারা বলেন শত বছরের ঐতিহ্যবাহী উজিরপুর বন্দরটি এখন ধ্বংসের পথে। পৌরসভার বিভিন্ন স্থানে ও ইচলাদী বাসষ্ট্যান্ডের মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বাজার গড়ে ওঠার কারণে উজিরপুর বন্দরের শত শত ব্যবসায়ীর ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। তাই অনতিবিলম্বে যত্রতত্র অবৈধ বাজারঘাট ও দোকানপাট উচ্ছেদ করে উজিরপুর বন্দর রক্ষার দাবী জানান। দাবী পূরণ না হলে ব্যবসায়ীরা অবস্থান ধর্মঘট, মানববন্ধনসহ কঠিন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পরে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here