উজিরপুরে হিন্দু রমনীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

0
1035

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে মুসলিম পরিবারের বখাটে যুবক সজীব মোল্লা (২৩) কর্তৃক স্বামী পরিত্যাক্তা হিন্দু রমনী এক সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের হলে তাৎক্ষণিক উজিরপুর মডেল থানা পুলিশ ধর্ষক সজীব মোল্লাকে গ্রেফতার করে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়নের তারাশিরা গ্রামের আজিজ মোল্লার বখাটে ছেলে সজীব মোল্লা একই গ্রামের সুনিল রায়ের স্বামী পরিত্যাক্তা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ জুলাই রাত ১০টায় মেয়ের বাড়ির একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

Advertisement

বিষয়টি স্থানীয় দেলোয়ার হোসেন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ধর্ষককে আটক করে। ঘটনার পরে ধর্ষকের ভাই মহিম, ইকবাল, জসীম মোল্লা ও ধর্ষকের ভগ্নিপতি সজীব এবং স্থানীয় মহিলা ইউপি সদস্য হাসি বেগমের স্বামী ছালেক বেপারী মিলে নির্যাতিতা মেয়ের উপর হামলা চালিয়ে আহত করে ধর্ষককে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় নির্যাতিতা নিজে বাদী হয়ে ১৯ জুলাই ধর্ষকসহ ৩ ভাইকে আসামী করে মামলা দায়ের করে। ১৯ জুলাই বিকাল ৩টায় মডেল থানার এস,আই শেখ ফরিদ সজীব মোল্লাকে নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করেন এবং মেয়েকে শেবাচিম হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here