উজিরপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল ৫টায় কেক কাটার মধ্য দিয়ে পালন করেন উজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টুলু, মশিউর রহমান ঝন্টু, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু হাওলাদার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ৪নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান নজরুল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন হাওলাদার, মাছুম বিল্লাহ সহ নেতাকর্মীরা।
