উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্নজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড: সালাউদ্দিন সিবু, সহ-সভাপতি পরিমল কুমার বাইন অনু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সন্যামত, অশোক কুমার হাওলাদার, প্রচার সম্পাদক উত্তম কুমার হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী , সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, ওটরা ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, শোলক ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম, বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন , শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান কালাম সরদার, প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শেষ হয়।

