উজিরপুরে সাংবাদিক সেন্টুর করোনা ভাইরাস নেগেটিভ

0
635

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে সাংবাদিক সেন্টুর করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সাংবাদিক পরিবার এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপজেলাবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। গত ১৫ মে শুক্রবার উজিরপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল কাসেম সেন্টুর শরীরে অধিক মাত্রায় জ্বর থাকায় করোনা সন্দেহ হওয়ায় ১৬ মে শনিবার উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে তার বাড়ীতে গকডাউন করা হয়।

Advertisement

এরপর ১৭ মে রবিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে প্রেরণ করা হয়। ২৩ মে শনিবার এমদাদুল কাসেম সেন্টুর শরীরে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here