উজিরপুরে শিকারপুর ডিগ্রী কলেজে ইলিশ দিয়ে ১লা বৈশাখ পালিত

0
675

উজিরপুর প্রতিনিধিঃ ১লা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পান্তা ইলিশ বর্জনের ঘোষনা থাকলেও নির্দেশ অমান্য করে পান্তা ইলিশ দিয়ে ১লা বৈশাখ পালন করলেন বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ । অপরদিকে ১লা বৈশাখ উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী ও নেতাকর্মীদের নিয়ে সকালে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন  করে। সরকারী অনুষ্ঠানে অংশগ্রহন না করে শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৌহিদুজ্জামান ইরান নিজ কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা করে কলেজ ক্যাম্পাসের মধ্যে ৪শত স্থানীয় নেতা কর্মী, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে পান্তা ইলিশ খেলেন। পান্তা ইলিশের ব্যাপারে সংবাদকর্মীদের উত্তরে বলেন জাতীর উদ্দেশ্যে ভাষন দিয়ে প্রধান মন্ত্রী বলেননি পান্তা ইলিশ খাওয়া যাবে না। কিন্তু টিভিতে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন তিনি পান্তা ইলিশ খাবেন না

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here