উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউপি নির্বাচনে বিএনপির উঠানবৈঠকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক গুরুতর আহত। এ ব্যাপারে গতকাল সোমবার বিএনপির চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মীর উপজেলা রিটার্নিং ও নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায় রবিবার রাত পৌনে ৮ টায় মার্দাশী খান বাড়ীতে উঠান বৈঠক করার সময় ২০/২৫ জন অপরিচিত সসস্ত্র লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপির সমর্থক আকাশ (২৭),ইমরান (২১), মেহেদী ( ২২) কে গুরুতর আহত করে। আহতদেরকে প্রথমে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করে। এ ব্যাপারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান জানান, আওয়ামীলীগ সমর্থকরা আমাকে এবং আমার সমর্থকদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় উপজেলা রিটার্নিং ও নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, ঘটনার তাৎক্ষনিক মৌখিক অভিযোগের ভিত্তিতে থানায় ফোন দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রতিদিন পুলিশের পেট্রলটীম থাকবে।
উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনের বিএনপির উঠান বৈঠকে আওয়ামীলীগ প্রার্থীর সর্মথকদের হামলা, আহত-৩।
Advertisement
Advertisement
