উজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

0
623

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ৩১মে শুক্রবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা বিএনপির সভাপতি মোঃ এবাদুল হক চাঁন। আরো বক্তৃতা করেন বরিশাল জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ শামীম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন খান, পৌর বিএনপির সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন বালী, পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন বালী,

Advertisement

 

সাংগঠনিক রোকনুজ্জামান টুলু, শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান জমাদ্দার, ওটরা বিএনপির সম্পাদক মাওঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শিল্পপতি মাসুদ মোল্লা, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সম্পাদক রফিকুল ইসলাম খোকন হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হালিম মাষ্টার, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ছাত্তার মল্লিক, জল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জালাল মল্লিক, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক লাভলু চাপরাশী, যুবদল নেতা অ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন মল্লিক, যুবদল নেতা সৈয়দ ইউসুফ হোসেন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here