উজিরপুরে মেধাবী কলেজ ছাত্রের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ,এলাকাবাসীর সহায়তায় চলছে আহত হতদরিদ্র পরিবারে চিকিৎসা

0
873

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের এইচ এসসি পরীক্ষার্থীসহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসিদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বড়াকোঠা যুব উন্নয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে এইচ এসসি পরীক্ষার্থী মেধাবী কলেজ ছাত্র রাসেল বেপারী ও তার পরিবারকে নিশংস্বভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে ঘন্টাব্যাপী ডাবেরকুল বন্দরের বড়াকোঠা ডিগ্রী কলেজের সামনে রাস্তার দুই পাশে শত শত শিক্ষার্থী ও স্থানীয়রা হাতে হাত মিলিয়ে গাজীরপাড় গ্রামের সন্ত্রাসী আকবর বেপারী, মিন্টু বেপারী সহ চিহ্নিত সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো: রবিউল ইসলাম, তরুন ব্যবসায়ী তাইজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াছিন ডাকুয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রাফি ডাকুয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পলাশ আহমেদ রানা, ছাত্রলীগ নেতা রুবেল হাং, মইদুল ইসলাম সম্রাট, আলাল বেপারী, এইচ এস সি পরীক্ষার্থী নাইম হাওলাদার, রাজীব বেপারী, ফাহাদ হোসেন, লাল চান । এসময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন বড়াকোঠা ডিগ্রী কলেজের প্রভাষক উপজেলা আ’লীগ নেতা এনায়েত হোসেন, আব্দুল আউয়াল ডাকুয়া, ইউপি সদস্য স্বপন হাওলাদার, বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রাসেল সিকদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঘটনার ৪দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা না নিয়ে দোষীদের গ্রেফতার না করে তালবাহানা করছে। পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। আহত রাসেল জানান, উজিরপুর থানা পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো আমাদের হয়রানী করতে সন্ত্রাসী আকবর বেপারীর মামলা রুজু করে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত আকবর বেপারী সাংবাদিকদের জানান, এলাকাবাসী যাই করুক পুলিশ আমাদের পক্ষে রয়েছে। এলাকায় থাকতে না পারলে অন্যত্র চলে যাবো। উলে¬খ্য, ২৬ এপ্রিল  রাতের আঁধারে আবুল বেপারী গংদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও প্রভাবশালী  আকবর বেপারী, মিন্টু বেপারী, মহিন বেপারী, পলাশ, রাজু, আকাশ, সজিব, তানিয়া, পারভীন, ছালেম বেগম সহ ২৫/৩০ জন  ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে দখল করতে গেলে প্রতিপক্ষারা বাধাঁ দিলে তাদের নিশংস্বভাবে কুপিয়ে আহত করে । তাদের  হামলায় গুরুতর আহত হতদরিদ্র বকুল বেগম(৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আবুল বেপারী (৫৫) ঢাকা পঙ্গু হাসপাতালে, গর্ভবতী রোজিনা বেগম(২৫), হারুন বেপারী (৫৫), এইচ,এস,সি পরীক্ষার্থী রাসেল(১৯), শিশু জান্নাতি (৬), রোকেয়া (৪০), রুহিত বেপারী, মিজানুর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও কহিনুর বেগম(৩৮) উজিরপুর স্বাস্থ্য কমপে¬ক্সে এলাকাবাসীর সহায়তায় চিকিৎসাধীন রয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here