উজিরপুর প্রতিনিধি : উজিরপুর উপজেলায় মহাপবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট বরিশাল বিভাগের কর্মী সভা অনুষ্ঠিত। গত ৩ এপ্রিল বেলা ১২টায় উজিরপুর উপজেলার শিকারপুর বিশ্ব অলি খাজাবাবা কমপে¬ক্সে বরিশাল বিভাগের সভাপতি নাজমুল হক মুন্নার সভাপতিত্বে ও বরিশাল মহানগর সভাপতি আবদুল¬াহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোর্শেদ হাসান জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস,এম লাভলু, বরিশাল জেলার সভাপতি সরদার মিজান, বরিশাল মহানগর সাধারন সম্পাদক শামিম, ভোলা জেলার সভাপতি মুমিন, বরিশার জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ সামিম, উজিরপুর থানা ছাত্রফ্রন্ট সাধারন সম্পাদক শাওন সরদার। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক জসীম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাহাবুবুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, প্রবিন যাকের আবদুর রশিদ হাওলাদার প্রমুখ।
