উজিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

0
804

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘর মালিকদের মাঝে জেলা পরিষদ কর্তৃক ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকাল ৫টায় উজিরপুর বন্দরে ৭জন ক্ষতিগ্রস্থ মালিকদের মাঝে জনপ্রতি ৩ বান্ডিল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ হাওলাদার, বাজার কমিটির সভাপতি সামসুল হক সিকদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বালী, ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here