উজিরপুরে ভিক্ষুকদের মাঝে চেক ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন-এমপি

0
517

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ১০ অক্টোবর শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন প্রমূখ।

Advertisement

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওটরা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, বামরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন। অনুষ্ঠানে ৬জন ভিক্ষুককে জনপ্রতি ৫০ হাজার টাকার দ্বিতীয় কিস্তি ২৫ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ ছাড়া ৫জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করেন প্রধান অতিথি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here