উজিরপুরে বি.এম কলেজের ছাত্রীর উপর সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ দায়ের

0
1317

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বি.এম কলেজের সম্মান ১ম বর্ষের ছাত্রীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত আব্দুল আজিজ ফকির(মাষ্টার) এর পরিবারের সাথে পাশ্ববর্তী মৃত বদর মোল্লার ছেলে জালাল মোল্লার দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরেই ধারাবাহিকতায় গত ১১ জুলাই সকাল ৮ টায় মৃত আজিজ ফকিরের মেয়ে ফাতেমা আক্তার লিলি(২২) বরিশাল বি.এম কলেজের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে হস্তিশুন্ড গ্রামের মতলেব ডাকুয়ার বাড়ীর পিছনের রাস্তার পাশে কবরস্থানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সন্ত্রাসী জালাল মোল্লার নের্তত্বে তার স্ত্রী সুলতানা বেগম, মেয়ে সুরাইয়া বেগম, ছলেহা বেগম(ছলি), রাশিদা বেগম ঐ ছাত্রীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা একটি মোবাইল সেট, স্বর্নালংকার, নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে বাদী জানান। এ ব্যাপারে কলেজ ছাত্রী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দেওয়ায় জালাল মোল্লার হুমকীর মুখে ছাত্রী ও তার পরিবার আতংকে রয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ গোলাম সরোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here