উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের মুন্সিরতাল¬ুকে বাংলাদেশ জমিয়াতুল মোদাচ্ছেরিনের সাবেক মহাসচিব মাওলানা এম.এ লতিফের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ কমপে¬ক্সে ফয়জর আলী মলি¬কের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, সরদার জহির উদ্দিন, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল হক, উপাধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান, মাওলানা মোঃ আবু হানিফ, প্রধান শিক্ষক প্রিয়লাল ঘোষ, আলতাফুর রহমান মিয়া, সুধীর রঞ্জন হালদার, মরহুম মাওলানা লতিফের ছেলে ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ অহেদুজ্জামান, শিক্ষক আবুল কাসেম, আঃ রাজ্জাক, মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া আলম মাষ্টার, ফারুক মোজাম্মেল, মোঃ জহিরুল ইসলাম, হাবিবুর রহমান মলি¬ক, মাহাবুবুর রহমান মলি¬ক, আজিজুর রহমান মলি¬ক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় দ্বিগবিজয় সমদ্দার ও বাবুল হোসেন। সভাশেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
