উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার মাদারসি গ্রামে ইউপি সদস্যার লীজকৃত পানের বরজে ভুমিদস্যু সন্ত্রাসীরা লবন প্রয়োগ করে ২ শত খানা বরজ নষ্ট করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের । অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, রশিদ মোল¬ার সাথে শিকারপুর গ্রামের সেলিম হাং এর জমি -জমা নিয়ে বিরোধ চলে আসছিল। মাদারসি গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ইউপি সদস্য রেনু বেগম সেলিম হাওলাদারের নিকট থেকে ৩০ শতাংশ জমি লীজ নিয়ে ৭ বছর ধরে পানের বরজ করে ভোগ দখল করে আসছে। ঐ জমি নিয়ে রেনু বেগমের কোন বিরোধ নেই। পূর্ব শত্র“তা আদায়ের লক্ষে ৮ মার্চ গভীর রাতে রশিদ মোল¬া সহ ছেলে হাফিজুর রহমান মোল¬া, রফিকুল ইসলাম, আজিজুল হক,মিলে ইউপি সদস্যার পানের বরজে লবন প্রয়োগ করে ক্ষতিসাধন করে। এ ব্যাপারে ইউপি সদস্যা রেনু বেগম বাদী হয়ে উলে¬খ্য ৪ জনকে আসামী করে ৯ মাচ বৃহঃপতিবার উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রেনু বেগম জানান ৪ মার্চ রাতে উপজেলার সোনার বাংলা বাজারে প্রকাশ্যে পানের বরজ ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার হুমকী দেয়। মডেল থানার অফিসার ইনচার্য গোলাম সরোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
উজিরপুরে পূর্ব শত্র“তার জের ধরে মহিলা ইউপি সদস্যের পানের বরজে সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন
Advertisement
Advertisement
