উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে মোবাইলে অশ¬ীল ভিডিও ধারণ করে মোবাইলে ছড়িয়ে দেয়ার অপরাধে পর্ণগ্রাফী মামলায় ৩ বখাটে গ্রেফতার। উপজেলার বড়াকোঠা গ্রামের শাহজাহান ফকিরের ছেলে তসলিম ফকির(২৬), আকবর ফকির(৪৫), মকবুল ফকিরের ছেলে জসিম ফকির(৩০) মিলে পাশের গ্রামের কয়েক শিক্ষার্থী গোসল করার সময় বখাটেরা গোপনে গাছের উপর থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। কম্পিউটারে নগ্ন ছবির সাথে শিক্ষার্থীদের ছবি এ্যাড করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে শিক্ষার্থীর ভাই রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ৩ আগষ্ট সকালে পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে উজিরপুর মডেল থানার এস,আই তৌহিদুজ্জামান, এস,আই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে ঐদিন রাত সাড়ে ১০টায় ৩জন বখাটেকে গ্রেফতার করে। ৪ আগষ্ট আসামীদেরকে বরিশাল জেল হাজতে প্রেরণ করে। উলে¬খ্য, আসামী তসলিম ফকির ও আকবর ফকির ঢাকা জুরাইনের কুখ্যাত সন্ত্রাসী আওলাদ হোসেনের ভাগনে। এক সপ্তাহ পূর্বে সন্ত্রাসী ও ভূমিদস্যু আকবর ফকির চাঁদাবাজি মামলায় জামিনে ছাড়া পায়। সে এলাকার বিভিন্ন অপরাধী চক্রের সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়।
