উজিরপুরে নব বধুকে ধর্ষনের চেষ্টা

0
1418

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের দঃ মোড়াকাঠি গ্রামে এক লম্পট কর্তৃক নববধুকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী মহলের শালিষি মিমাংশার নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে শালিশী বৈঠক পন্ড । এনিয়ে এলাকায় চরম উত্তেজনা। এ ব্যাপারে ৮ জুলাই শনিবার নববধু বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার বাদী সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের দঃ মোড়াকাঠি গ্রামের কালাম সরদারের ছেলে রবিউল সরদার(২৪) এর সাথে সামাজিক ভাবে ইসলামী শরিয়া মোতাবেক ৬ মাস পুর্বে গৌরনদী উপজেলার বাহাদুরপুর গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ের বিবাহ হয়। রবিউল চাকুরীর সুবাদে ঢাকায় থাকায় এরেই সুযোগে তার স্ত্রী (১৯) কে একই গ্রামের খালেক মৃধার লম্পট ছেলে ওবায়দুল মৃধা (২২) বিভিন্ন সময় কূপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজী না হলে ক্ষিপ্ত হয়ে ঐ লম্পট কিছুদিন পুর্বে গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় নববধুর ডাকচিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসলে লম্পট পালিয়ে যায়। পরে এনিয়ে এলাকার প্রভাবশালীরা ঘটনার ধামাচাপা দিতে গত ৭ জুলাই সন্ধায় লম্পটের বাড়ীতে শালিশী মিমাংশার জন্য জরো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস.আই রাজিব, আমির হোসেন,এ.এস.আই জাহাঙ্গির হোসেন জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল উপস্থিত হলে শালিশী পন্ড হয়ে যায় এবং আসামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছে মাদকসেবী, নারীলোভী ওবায়দুল মৃধা বিভিন্ন কুকর্মের সাথে জড়িত।  উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ গোলাম সরোয়ার জানান অভিযোগ পেয়েছি এবং আসামী গ্রেফতারের অভিযান চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here