উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ঝাড়–পেটা করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের মৃত আবুল হাসেম খানের ছেলে মিলন খান(৪৫) এর উপর একই বংশের বরতা গ্রামের খায়রুল খান(৩৫), সোহাগ খান(২৫), শহিদ খান(৫০), লিমন খান(৩৫), ওলি খান(৩০), ইউসুফ খান(৩২) মিলে গতকাল বেলা সাড়ে ১১টায় সান্টু হাওলাদারের চায়ের দোকানের সামনে পর্ব পরিকল্পিত বাবে ঝাড়– ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তি উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খায়রুল ও লিমন খান জানায়, মিলন খান বিভিন্ন নারী কেলেংকারীর সাথে জড়িত। এমনকি নাতির সম্পর্কের একটি মেয়েকে বিবাহ না করে স্ত্রীর পরিচয় দিয়ে অবাধে মেলামেশা করে। এ ছাড়াও সে সর্বহারা পার্টির সাবেক সদস্য ছিল এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আহত মিলন খান জানায়, গত ১২ আগষ্ট একই এলাকার নান্না খান ও শহীদ খানের মধ্যে জমিজমার বিরোধ নিয়ে ইউপি সদস্য জুবায়ের মিয়ার দোকানের সামনে শালিসী বৈঠক হয়। এতে আমি শালিস হিসেবে ছিলাম এবং ন্যায্য শালিসী করেছি। কিন্তু শালিসীর রায় মনপুত না হওয়ায় আমার উপর পূর্ব শত্র“তার জের ধরে এভাবে প্রকাশ্যে উলে¬খ্য সন্ত্রাসীরা ঝাড়– ও লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে নগদ ৬৩ হাজার টাকা, একটি মোবাইল সেট, একটি দামীয় হাতঘড়ি ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আহত মিলন খান বাদী হয়ে ৬জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
