উজিরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
793

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আইসিটি ট্রেনিং ফর টিচার্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যালয়ের হল রুমে নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর পৌর সভার মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়্যারমান সীমা রানী শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল হক, মহিলা বিষয়ক কমর্কর্তা দৌলতুন্নেছা নাজমা, একাডেমিক সুপার ভাইজার সুমন চৌধুরি, বিএনখান ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ তালুকদার, জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও: আবুল বাসার, শিক্ষার্থী অনন্যা সরকার বন্যা প্রমুখ। এসময় উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার থেকে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শ্রেষ্ঠ কলেজ হিসাবে উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজ, শ্রেষ্ঠ স্কুল হিসাবে শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে নির্বাচিত  করে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে গোলাম মোর্শেদ তালুকদার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে মো: মিজানুর রহমান নির্বাচিত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল হককে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here