উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আহত ১১, আটক ৩

0
1469

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দঃমোরাকাঠি গ্রামে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আহত ১১। থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের, আটক ৩। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, দঃমোরাকাঠি গ্রামের হাবিব সরদারের সাথে জমি নিয়ে একই বাড়ীর শামসু বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এরেই ধারাবাহিকতায় গতকাল ১ জুলাই শনিবার সকাল ১১ টায় বাড়ীর উঠানে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পরে। এতে হাবিব গ্র“পের রোজিনা বেগম, মুক্তা বেগম, মামুন সরদার, নুরুল আমিন সরদার, সুফিয়া বেগম, লতিফ সরদার আহত হয়। রোজিনা বেগমের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করে।  শামসুল বেপারীর গ্র“পের সোহাগ বেপারী, রিপন বেপারী, হানিফ বেপারী, আবুল বেপারী, চায়না বেগম আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে উজিরপুর মডেল থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে কাঞ্চন বেপারী, শহিদুল সরদার ও জুয়েল বেপারীকে গ্রেফতার করে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here