উজিরপুরে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মোঃ ফকরুল ইসলাম আলমগীর

0
1719

উজিরপুর প্রতিনিধিঃ  বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন, নামাজ আদায়, মাদ্রাসার ছাত্রদের এবং বানারীপাড়া ও উজিরপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে সৈজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মোঃ ফকরুল ইসলাম আলমগীর। গত ২৫ জুলাই রাত সাড়ে ৮টায় বিএনপি নেতা ও শিল্পপতি এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুর অর্থায়নে নির্মিত গুঠিয়া মসজিদ পরিদর্শন করেন এবং উজিরপুর-বানারীপাড়া নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান মহাসচিবকে। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন, বরিশাল সিটি মেয়র কামাল হোসেন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ এবায়েদুল হক চাঁন সহ জেলা ও উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here